Image description

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৭) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাঁদনী ওরফে বাবু (২৬) নামে একজন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেটসংলগ্ন একটি মুরগির ফার্মে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইয়াসমিন ওরফে সুমন ঘটনাস্থলে মারা যায়। 

এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।