দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
রাজধানীর রামপুরার সালামবাগ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে এই প্রতিক্রিয়া দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো পাশ কাটিয়ে কখনোই অর্থনৈতিক সংকট দূর হবে না। আসন্ন বা জেটে দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধানের চেষ্টা করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
একই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান বিরোধী দলীয় হুইপ।
পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন নাহিদ ইসলাম।




Comments