Image description

আসন্ন ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কানাডা। অভিজ্ঞ এবং তরুণের দারুণ এক মিশেলে ২৬ সদস্যের এই দল ঘোষণা করেছেন প্রধান কোচ জেসে মার্শ। এই দলে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ জন খেলোয়াড় জায়গা ধরে রেখেছেন, বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বমঞ্চে নামার রোমাঞ্চ নিয়ে দলে যোগ দিয়েছেন।

কানাডার এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক বায়ার্ন মিউনিখ তারকা আলফোনসো ডেভিস। বর্তমানে ইনজুরিতে থাকলেও দলের প্রধান অস্ত্র হিসেবে তাকে স্কোয়াডে রেখেছেন কোচ। আগামী সোমবার এডমন্টনে উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। ডেভিস সেই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন, তবে প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

ডেভিস ছাড়াও কাতার বিশ্বকাপে মাঠ কাঁপানো জোনাথন ডেভিড ও লিয়াম মিলার নিজেদের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন গোলকিপার ম্যাক্সিম ক্রেপো, মোইসে বোম্বিটো ও তানি ওলুয়াসেয়ী।

কানাডার পূর্ণাঙ্গ বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।

ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।

মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।

ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, প্রমিস ডেভিড, কাইল লারিন, তানি ওলুয়াসেয়ী।

মানবকণ্ঠ/আরআই