তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে: আমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের নতুন সুযোগ এসেছে উল্লেখ করে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।
শনিবার (৩০ মে) সকালে ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Comments