Image description

বিএনপি তোফায়েল আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে দেয় কি না শহীদ মিনারে-সেটা হবে ওদের লিটমাস টেস্ট বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। সোমবার (১ জুন) রাত ১০টার দিকে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে ইমি লেখেন, ‘বিএনপি সরকার আমাকে বিনা কারণে ৬০ দিন জেল খাটিয়েছে। আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিয়েছে। আমার পরিবারের একজন সদস্যকে আমি শেষ দেখাও দেখতে পারিনি জেলে থাকার কারণে। তার পরও আমি ওদের সঙ্গে শত্রুতা করিনি এখন পর্যন্ত। একজন নাগরিকের জায়গা থেকে সরকারকে ট্রিট করতেছি যেভাবে করার দরকার।’ 

তিনি লেখেন, ‘কারিনা কায়সারের লাশ শহীদ মিনারে নেওয়া বিএনপি তোফায়েল আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে দেয় কি না শহীদ মিনারে, সেটা হবে ওদের লিটমাস টেস্ট।’

তিনি আরো লেখেন, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের একার সম্পত্তি নয়।

‘জয় বাংলা’ স্লোগানও আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। কোনটা দলীয়, কোনটা সর্বজনীন-এইটুকু বিবেচনা করার মতো সততা যদি সরকার না দেখাতে পারে তাহলে তারা প্রতিবাদ না, প্রতিঘাত ডিজার্ভ করে।