Image description

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির ভাষ্য, কেউ অস্ত্র বা সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তারাই ঝুঁকির মুখে পড়বে।

রোববার (২১ জুন) মোহাম্মদপুর-এ র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নয়মুল হাসান।

তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এর পরিণতির মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শীর্ষ ছিনতাইকারী সোহেল ওরফে ‘মাওরা সোহেল’-কে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী—শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, মাওরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মানবকণ্ঠ/আরআই