অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। রোববার (২১ জুন) বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ-এর শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা একেবারেই পরিকল্পনামাফিক হয়নি।
ওপেনার সাইফ হাসান ৯ বলে মাত্র ১ রান করে ক্যাচ তুলে আউট হন। অন্যদিকে তানজিদ হাসান তামিম দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১ রান করে আউট হন। ফলে মাত্র পাঁচ ওভারেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। ক্রিজে আছেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ফিরেছেন দলে, আর নুরুল হাসান সোহান সুযোগ পেয়েছেন একাদশে।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সফরকারী অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। তাই শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মান রক্ষার লড়াই।
মানবকণ্ঠ/আরআই




Comments