রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) দিনভর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আটটি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধানমন্ডি থানা এলাকা থেকে সর্বোচ্চ ১০ জন এবং মোহাম্মদপুর থানা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া রমনা থানা এলাকা থেকে ২ জন, খিলক্ষেত থেকে ২ জন এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা থেকে ১ জন করে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments