Image description

বাংলাদেশ সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটিতে বড় রদবদল আনা হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা মন্ডলীর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দ্য টাইমস অব ঢাকার প্রকাশক ও ‘মিহিরিমা কন্ট্রাক্টর’-এর প্রোপ্রাইটার জনাব আল বারু মুস্তাকীম নিবিড়। আগামী ৩ বছর মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আজ (২৮ জুন) সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতির শীর্ষ নেতৃবৃন্দ জানান, সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রমকে আরও আধুনিক ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সকল সদস্যের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে জনাব আল বারু মুস্তাকীম নিবিড়কে এই পদে পদায়ন করা হয়। ঢাকা গেন্ডারিয়ার বাসিন্দা এবং তরুণ এই দূরদর্শী ব্যবসায়ী নেতার অন্তর্ভুক্তি সমিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তার দীর্ঘদিনের অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা দেশের অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।