মালয়েশিয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘২৫তম ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের এস এম গোলাপ। বিশ্বের ১৬টি দেশের শীর্ষস্থানীয় কারাতেকাদের হারিয়ে তিনি এই গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতায় অ্যাডাল্টস (১৮+) অনূর্ধ্ব-৬৭ কেজি ‘কুমিতে’ ক্যাটাগরিতে অংশ নেন হবিগঞ্জের এই কৃতি সন্তান। শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে তিনি একের পর এক ধাপ পেরিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান। সেমিফাইনালে অত্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর সামান্য ব্যবধানে পরাজিত হয়ে শেষ পর্যন্ত তৃতীয় স্থান তথা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন গোলাপ।
বিশ্বমঞ্চে ১৬টি দেশের সেরা অ্যাথলেটদের সাথে লড়াই করে এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক যোগ করল। গোলাপের এই সাফল্যে তাঁর জন্মস্থান হবিগঞ্জসহ পুরো দেশে বইছে আনন্দের জোয়ার। এই বিশেষ অর্জনে তাকে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments