দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের টাউস রিভারের কাছে এন-১ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ আফ্রিকান পুলিশ জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, ৭৮ জন যাত্রী নিয়ে কেপটাউন থেকে ইস্টার্ন কেপে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।




Comments