নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে কানাডা। সেই স্বপ্নের পথে তাদের প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ গড়লেও কেউই গোল করতে পারে নি। তবে ৪৫ মিনিটে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিক কানাডা।
প্রথমার্ধের শেষদিকে কানাডা গোলের দারুণ সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াশিন বুনোর অসাধারণ সেভ দলকে রক্ষা করে। ফলে বিরতিতে ০-০ সমতায় মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে উভয় দলকেই। কানাডা জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।




Comments