বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে এ অনুষ্ঠান হয়। সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট।
একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হিসেবে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। নতুন কমিটি আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করবে।
Comments