রোমাঞ্চকর লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে শেষ চার নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।
ম্যাচের ৩৪তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের শেষ দিকে অ্যান্থনি গর্ডনের পাস থেকে জুড বেলিংহ্যাম গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে নরওয়ে আরেকটি গোল করলেও ভিএআরে আর্লিং হালান্ডের ফাউল ধরা পড়ায় সেটি বাতিল হয়। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মরগান রজার্সের শট গোলরক্ষকের হাত ফসকে গেলে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
এই জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের স্বপ্নযাত্রার ইতি ঘটে, আর ইংল্যান্ড জায়গা করে নেয় সেমিফাইনালে।




Comments