Image description

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে আর্জেন্টিনাকে নির্ধারিত ৯০ মিনিটে আটকে দিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধের ১০তম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ৬৭তম মিনিটে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে ড্যান এনদোয়ে গোল করে সমতায় ফেরান সুইজারল্যান্ডকে।

ম্যাচের ৭২তম মিনিটে নাটকীয় মোড় নেয় লড়াই। ভিএআরে দেখা যায়, আর্জেন্টিনার বক্সে কোনো সংস্পর্শ ছাড়াই পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন ব্রিল এম্বোলো। রেফারি জোয়াও পিনহেইরো রিপ্লে দেখে তাকে ডাইভের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এম্বোলো এবং ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

একজন বেশি খেলোয়াড় নিয়ে শেষ দিকে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। লিওনেল মেসি, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ একাধিক সুযোগ তৈরি করলেও দুর্দান্ত রক্ষণ আর গোলরক্ষক গ্রেগর কোবেলের গুরুত্বপূর্ণ সেভে টিকে যায় সুইসরা। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত প্রচেষ্টাও রুখে দেন কোবেল।

ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
মানবকণ্ঠ/এমআর