দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং একজনের মৃত্যু হয়েছে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।




Comments