Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বাকি ৬৭৬ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব সংগ্রহ করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জনে। একই সময়ে নতুন করে আরও ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

মানবকণ্ঠ/ডিআর