বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয়ভাবে ম্যাচে ফিরেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৬তম মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ সমতা ফেরান বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শর্ট কর্নার থেকে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে যান লিওনেল মেসি। এরপর বক্সের বাইরে ফাঁকায় থাকা এনজো ফার্নান্দেজের কাছে বল বাড়িয়ে দেন তিনি। ইংল্যান্ডের রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় মেসির কাছেই বল ফিরে যাবে বলে ধরে নিলেও ভিন্ন পরিকল্পনা ছিল আর্জেন্টিনার।
সুযোগ কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় জোরালো শটে বল জালে পাঠান এনজো। তার গোলে ম্যাচে ১-১ সমতা ফিরল আর্জেন্টিনা।




Comments