নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতেছেন ঢাকার মারিয়া এবং খুলনার জাকির হোসেন।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছেলে ও মেয়েদের ১০০ মিটার ফাইনাল উপভোগ করেন এবং পরে বিজয়ীদের অভিনন্দন জানান।
মেয়েদের বিভাগে মারিয়া ১৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। সিলেটের তিশা আক্তার ১৪.২৫ সেকেন্ডে দ্বিতীয় এবং খুলনার অধরা ঐশী ১৪.৬২ সেকেন্ডে তৃতীয় হন। বিজয়ের পর মারিয়া বলেন, দেশের হয়ে এশিয়ান গেমস ও অলিম্পিকে খেলার স্বপ্নই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
ছেলেদের বিভাগে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ১১.১৫ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন খুলনার জাকির হোসেন। রংপুরের জিয়াদ হাসান ১১.২০ সেকেন্ডে দ্বিতীয় এবং রাজশাহীর সুমন শেখ ১১.৪০ সেকেন্ডে তৃতীয় স্থান অর্জন করেন।




Comments