Image description

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ বুলেটিনের তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এসব হাজি দেশে পৌঁছান।

ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন হাজি রয়েছেন।

চলতি হজ মৌসুমে এ পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃত্যুর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হজ কার্যক্রম শুরু হয় গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয় এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই