বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। ১৪ বছরের বেশী সময় ধরে ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে কাজী সালাউদ্দিন। দীর্ঘ এই যাত্রায় বারবার ভেঙ্গেছেন প্রতিশ্রুতি। ফুটবলের অন্ধকার দিনে প্রত্যাশার আলোক বর্তিকা হাতে ২০০৮ সালের এপ্রিলে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের মেয়াদকালে নানাভাবে বিতর্কিত হয়েছেন। করেছেন বিতর্কিত মন্তব্য। একনজরে দেখে নিন তার কিছু স্ট্যান্টবাজি-
* আই অ্যাম ট্রিটেড লাইক আ কিং: সে সব সময় বলে আমাকে রাজার মতো দেখা হয়।
* অনিয়মে সাধারণ সম্পাদকের পক্ষ নেয়: শেষ পর্যন্ত অনিয়মের অনাকাক্সিক্ষত স্বীকৃতি মিলেছে। আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। তবে তারপরও বোধোদয় হয়নি সালাউদ্দিনের।
* বিসিবি সভাপতিকে নিয়ে বক্তব্য: নারী দলকে অলিম্পিক বাছাই খেলতে না পাঠানোয় যখন দেশজুড়ে সমালোচনা তখন ক্রিকেট বোর্ড সভাপতিকে ইঙ্গিত করে বক্তব্য দিয়ে নিজেকে আরও নিচে নামান ফুটবল সভাপতি।
* সাংবাদিকদের নিয়ে খারাপ মন্তব্য: সর্বশেষ মঙ্গলবার (২ মে) নির্বাহী সভা শেষে নিজেদের মধ্যে আলোচনায় সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। নিন্দার ঝড় উঠেছে সালাউদ্দিনের বিরুদ্ধে। ক্ষমা চাইলে মুক্তি কি মিলবে তার?
* ২০২২ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ: সেই ২০১৩ সালেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সেই আশা এখনো পূরণ হল না আমাদের।
* কোটি টাকার সুপার কাপ: নিজের প্রথম বছরই কোটি টাকার সুপার কাপ দিয়ে চমকে দিয়েছিলেন। কিন্তু সেই শেষ। ঝলক ধরে রাখতে পারেননি। চলতি বছর চেষ্টা করেও দ্বিতীয় আসর আয়োজন করতে পারেননি।
* অনিয়মিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ বঙ্গবন্ধু গোল্ডকাপ: বঙ্গবন্ধু গোল্ডকাপ পুনরায় নিয়মিত করার ঘোষণা দিয়ে, কথা রাখতে পারেননি। নতুন বঙ্গমাতা গোল্ডকাপও এক আসরেই সীমাবদ্ধ।
* জাতীয় দলের ব্যর্থতা সিশেলসের সাথে হার: তার সময়ে জাতীয় দল সবচেয়ে ব্যর্থ। সাত সাফের ছয়টিতে গ্রুপ থেকে বাদ পড়েছে। তারপরও ২০১৯ এ বলেছিলেন তার দৃষ্টিতে ৫০ বছরের সেরা জাতীয় দল এটিই। ২০১৬ তে থিম্পুতে এশিয়ান কাপ প্রাক-বাছাইয়ে ভুটানের কাছে হার বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। সেটিও টপকে গেছে কদিন আগে অপেশাদার সিশেলসের কাছে হারে।
* কোচ পরিবর্তন: সালাউদ্দিনের সাড়ে ১৪ বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন হয়েছে ২৩ বার। কখনো দেশি, কখনো বিদেশি। কখনো স্থায়ী, কখনো অন্তর্র্বতী কোচের ওপর আস্থা রেখে, আবার আস্থা হারিয়েছেনও।
* সালাউদ্দিনের মিথ্যাচার: ২০১৬ সালে তৃতীয় মেয়াদে ফেডারেশন নির্বাচনের সময় আর সভাপতি পদে লড়াই না করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু চতুর্থ দফায় পুনরায় প্রার্থী হয়ে সভাপতি হন কাজী সালাউদ্দিন।
/এএ/
