Image description

জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন ওজিল। নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় নীরবে বাংলাদেশ সফরে আসেন এই তারকা ফুটবলার।

বিশ্ববিদ্যালয় ও ডাকসু সূত্রে জানা গেছে, তুরস্ক সরকারের আওতাধীন সংস্থা-এর সহায়তায় মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছান ওজিল। ঢাবিতে প্রকল্প উদ্বোধনের পর আগামীকাল তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর রাতেই তার দেশ ত্যাগের কথা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই