Image description

ক্যান্ডির অন্য সব ব্যাটিং সহায়ক পিচের মতো আজকেরটি মোটেও ছিল না। বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। সময় যতই গড়াচ্ছিল, পিচ মন্থর হয়ে যাচ্ছিল। তার ওপর কয়েক দিনের টানা বৃষ্টিতে আউটফিল্ডে বল থেমে যাচ্ছিল।
 
এ কারণেই ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন ১৪৭ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করা এই মাঠে সহজ হবে না। ঠিক যেন তাই ঘটল। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে হতাশায় মুষড়ে পড়লেন লঙ্কান সমর্থকরা।

ইংল্যান্ডের করা ১৪৬ রান টপকাতে নেমে যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে পড়ল! মাত্র ৯৫ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর।

বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ইংল্যান্ড।

এবারের আসরে এই প্রথম কোনো দল ১৫০-এর কম রানের লক্ষ্য দিয়ে জিতল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৬/৯ (সল্ট ৬২, জ্যাকস ২১, ব্রুক ১৪; ভেল্লালাগে ৩/২৬, থিকশানা ২/২১, মাদুশাঙ্কা ২/২৫, চামিরা ১/৩৪)।
শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ৯৫ অলআউট (শানাকা ৩০, কামিন্দু ১৩; জ্যাকস ৩/২২, আদিল ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭, ওভারটন ১/১৩)।
ফল: ইংল্যান্ড ৫১ রানে জয়ী।