বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবি কার্যালয় থেকে এই নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিলের বিস্তারিত তথ্যানুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর মনোনয়নপত্র জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে। মনোনয়নপত্র দাখিলের পর তা যাচাই-বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরই নির্ধারিত দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট মহলে ইতোমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন এবং দেশের ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে কোনো বড় পরিবর্তন আসছে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছেন ক্রীড়ামোদিরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments