Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ। রোববার (৭ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিসিবির পরিচালনা পর্ষদে নিজের স্থান নিশ্চিত করেছেন।

এদিন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এর ঠিক পরেই ৭২ ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেছেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু।

জানা গেছে, এবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। বিজয়ী পরিচালকদের তালিকায় তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম ও ইসরাফিল খসরু ছাড়াও রয়েছেন— মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

মানবকণ্ঠ/আরআই