Image description

নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

শুরুতে তানজিদ তামিম ও সাইফ হাসান কিছুটা ভালো সূচনা এনে দিলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তানজিদ ১০ ও সাইফ ২০ রান করে বিদায় নেন।

নতুন অধিনায়ক তাওহীদ হৃদয় ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও অ্যাডাম জাম্পার বলে ৮ রান করে বোল্ড হন। এরপর সৌম্য সরকার ১৭ রান করে ফেরেন। মিডল অর্ডারেও ব্যর্থতা দেখা যায়, ইমন ও শামীম পাটোয়ারী দ্রুত আউট হয়ে দলকে চাপে ফেলে দেন।

অভিষিক্ত সাকলাইন এক ছক্কায় আশা জাগালেও ১০ রান করে বিদায় নেন। রিশাদও বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ১০০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

শেষদিকে কিছু রান যোগ হলেও নির্ধারিত ২০ ওভার পূর্ণ করার আগেই সব উইকেট হারিয়ে ১৩১ রানে থামে টাইগারদের ইনিংস।

মানবকণ্ঠ/আরআই