বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের পর এবার মাতেউস কুনিয়ার গোলেও ব্যবধান আরও বাড়িয়েছে সেলেসাওরা।
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬০তম মিনিটে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কুনিয়া। গোলটির যোগানদাতা ছিলেন ব্রুনো গিমারাইস। ম্যাচে এটি তার দ্বিতীয় অ্যাসিস্ট।
প্রথমার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রাখে কার্লো আনচেলত্তির দল। এরই ধারাবাহিকতায় ৬০তম মিনিটে ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মাতেউস কুনিয়া।
চলতি বিশ্বকাপে এটি কুনিয়ার তৃতীয় গোল। গুরুত্বপূর্ণ সময়ে তার এই গোল ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে দিল।
একই সময়ে আটলান্টায় গ্রুপ ‘সি’-এর অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে মরক্কো ও হাইতি। হাইতি ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও চার পয়েন্ট নিয়ে নকআউটের লড়াইয়ে রয়েছে মরক্কো। ম্যাচ শুরুর আগে ব্রাজিল ও মরক্কো—উভয় দলেরই সংগ্রহ ছিল চার পয়েন্ট।
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল এখন গ্রুপসেরা হওয়ার দিকেও শক্ত অবস্থানে রয়েছে।




Comments