Image description

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে বড় ধাক্কা খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে গড়লেন নতুন এক অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড।

মঙ্গলবার ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। চার মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতর নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

১৯ মিনিটে স্পট কিক নিতে আসেন মেসি। তিনি ডানদিকে শট নিলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর সঠিক দিকে ঝাঁপিয়ে পড়ে বল ফিরিয়ে দেন। ফলে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তার নেওয়া পেনাল্টি প্রতিহত হয়েছিল। যদিও সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এই পেনাল্টি মিসের মাধ্যমে শুটআউট বাদ দিলে এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে বিব্রতকর রেকর্ড গড়লেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপের মূল সময়ে তার মোট পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়াল চারটিতে, যা এখন সর্বোচ্চ।

এর আগে বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিসের রেকর্ডটি যৌথভাবে ছিল ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও মেসির দখলে। দুজনেরই দুটি করে পেনাল্টি মিস ছিল। তবে চলতি আসরে আরও দুটি পেনাল্টি নষ্ট করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।