Image description

জিম্বাবুয়ে সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। সিরিজে টিকে থাকার লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে তাওহিদ হৃদয়ের দল। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আজকের ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই। এই ম্যাচে জয় পেলে সিরিজে ১-১ সমতা ফেরার সুযোগ থাকবে, তবে হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিক জিম্বাবুয়ে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল টাইগাররা। ৩২ রানের হার নিয়ে মাঠ ছাড়ার সেই হতাশাজনক স্মৃতি কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

মানবকণ্ঠ/ডিআর