২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে বর্ণিল রঙে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রায় ৮০ হাজার দর্শক।
ম্যাচ শুরুর আগেই লাল ও নীল সাদা জার্সি পরিহিত দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে স্টেডিয়ামের গ্যালারি। আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮২ হাজার ৫০০ দর্শক। ফলে ফাইনালে গ্যালারির প্রায় সব আসনই পূর্ণ হয়েছে বলে জানা গেছে।
চলতি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হিসেবে শুরু থেকেই আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে স্টেডিয়ামের দর্শক উপস্থিতিতেও।
মানবকন্ঠ/এমআর




Comments