সরিষাবাড়ীতে ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলাবাসীর ঢাকায় যাতায়াতের প্রধান ও আরামদায়ক মাধ্যম ট্রেন। ঢাকা-জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি রুটে ৫টি আন্তঃনগর ছাড়াও কয়েকটি মেইল ও কমিউটার ট্রেন নিয়মিত যাতায়াত করে। এরমধ্যে বর্তমানে যাত্রী ভোগান্তির অপর নাম আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস। ট্রেন দু\'টির সময়সূচি পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। ....
