ইরান ইস্যুতে কি তবে ‘অনন্ত যুদ্ধের’ নতুন ফাঁদে পা দিচ্ছেন ট্রাম্প?
কোনো দেশই চিরকাল যুদ্ধ চালানোর পরিকল্পনা নিয়ে সংঘাত শুরু করে না। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্টরা বারবার এমন সব দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর ধরে চলেছে। ইরান ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি সেই একই ‘অনন্ত যুদ্ধের’ (Forever War) ফাঁদে পড়তে যাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষক ও সমর বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। ....
