এক ছবিতেই আয় ২ কোটি ৫০ লাখ টাকা
দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি পুরস্কার (এইচআইপিএ)-এর সর্বোচ্চ সম্মাননা জয় করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। একক একটি ছবির জন্য বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। প্রতিযোগিতাটির ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী সর্বোচ্চ এই পুরস্কার অর্জনের গৌরব অর্জন করলেন। ....
