বিমানবন্দর সংলগ্ন পরিকল্পিত নগরী আশিয়ান সিটিতে বৈশাখী অফার শুরু
পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ভূঁইয়ার পক্ষে মেলার উদ্বোধন করেন তার মেয়ে অনামিকা ইসলাম ভূঁইয়া ও ছেলে আরফিন ইসলাম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিণী শামীমা নাসরিন, গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকবৃন্দ। ....
