এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে জাহাজে পণ্য ওঠানো-নামানো বন্ধ থাকায় আমদানি ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ী ও ব্যবহারকারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ....
