বন্ডের কাঁচামাল খোলা বাজারে, ফাঁকি ৪ কোটি ২৭ লাখ
এক লাখ ৪৭ হাজার ২০৯ কেজি কাঁচামাল। আমদানি করা হয়েছে বন্ড সুবিধায়। তবে এই কাঁচামালের কোনো অস্তিত্ব মেলেনি গুদামে। রপ্তানির কোনো প্রমাণও নেই। পুরো চালান বিক্রি করে দেওয়া হয়েছে খোলা বাজারে। যাতে ক্ষতি সরকারি কোষাগারের ৪ কোটি ২৭ লাখ ৯২ হাজার ১৪১ টাকা। অনুসন্ধানে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে নগরের মেসার্স আর্টিস্টিক এ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার বিরুদ্ধে। ....
