রুশ ভূখণ্ডে ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ, ব্রিটেনকে হুঁশিয়ারি মস্কোর
ইউক্রেনকে ড্রোন সরবরাহ এবং রাশিয়ার ভূখণ্ডে এসব ড্রোন ব্যবহারের ঘটনায় যুক্তরাজ্যকে ‘পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে এবং এর জন্য লন্ডনকে চড়া মূল্য দিতে হবে। লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে ব্রিটেনের বিরুদ্ধে ইউক্রেন সংকটকে ‘ইচ্ছাকৃতভাবে আরও উত্তপ্ত করার’ অভিযোগ করেছে। দূতাবাস বলেছে, সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত গভীর হবে, এর মূল্যও তত বেশি হবে। তবে মস্কো কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ....
