বিএনপি-গণতন্ত্র মঞ্চের বৈঠক: নূরের বক্তব্য নিয়ে সমালোচনা
গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ওরফে ভিপি নুরের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠকে ব্যাপক সমালোচনা হয়েছে। মাঠের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়- এমন বক্তব্য পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠক থেকে। সরকার যাতে যুগপৎ আন্দোলনে বিভক্তির সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে সেদিকে সতর্ক থাকার কথা বলেছেন নেতারা। ....
