দূষণে জৌলুস হারাচ্ছে পূবাইলের বেলাই বিল, দিশেহারা ব্যবসায়ীরা
একসময় বর্ষা এলেই পর্যটকদের পদচারণায় মুখর থাকত গাজীপুর মহানগরের পূবাইলের প্রাকৃতিক জলাভূমি বেলাই বিল। নয়নাভিরাম প্রকৃতি, নৌভ্রমণ আর নির্মল বাতাসের টানে প্রতিদিন এখানে শত শত দর্শনার্থীর সমাগম ঘটত। তবে চলতি মৌসুমে সেই চিরচেনা চিত্র পাল্টে গেছে। বিলের পানি দূষণ, কচুরিপানা আর দুর্গন্ধের কারণে পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে, যার ফলে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ....
