ভালোবাসা দিয়ে পাশে থাকবেন: বুবলী
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ (Panorama Talent) বিভাগে। ....
