হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ, নির্বাচন স্থগিতের দাবি
জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গা অভিযোগ করেছেন, নির্বাচনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, বিভিন্ন প্রার্থীর লোকজন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন— নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে ১২ তারিখের পর তাদের কেটে ফেলা হবে। ....
