ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় শনিবার রাতের টানা বর্ষণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় হাঁটু পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে পানি ঢুকে পড়ায় জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ....
