ধামরাইয়ে গার্লস কলেজে নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ চুরি
ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে অবস্থিত ‘রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ’-এ এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত কলেজের নৈশপ্রহরীকে জিম্মি করে ল্যাপটপ, নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে কলেজের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমারও চুরি হয়। ....
