শ্রীপুরে সন্তানদের চিৎকারে ঘরে মিলল নারী শ্রমিকের রক্তাক্ত মরদেহ, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দুই সন্তানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ....
