‘আমি তো মরি নাই, জ্যাতা আছি, আমাকে আবার জ্যাতা বানাইয়া দেন’
কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে সরকারি নথিতে নিজেকে ‘মৃত’ হিসেবে দেখতে পেয়েছেন ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার। বাস্তবে সুস্থ ও জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করতে গিয়ে এই অদ্ভুত বিড়ম্বনার বিষয়টি ধরা পড়ে। ফলে নিজেকে জীবিত প্রমাণ করতে এবং তথ্য সংশোধনের আশায় উপজেলা নির্বাচন অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। ....
