রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না জার্মানি
ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। তিনি স্পষ্ট করে বলেছেন, অস্ত্র প্রতিযোগিতার নিলাম কিংবা ন্যাটোর সঙ্গে রাশিয়ার ইউরোপজুড়ে যুদ্ধ হোক, তেমন উত্তেজনাকর পরিস্থিতি তিনি তৈরি করতে চান না। এদিকে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আরও অস্ত্র পাঠানো হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে ক্রেমলিন। ....
