ঢাকায় বসছে পর্যটন মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১১তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৩ আগামী ২ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আয়োজন করেছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ফার্স্ট ট্রিপ। ....
