বাঁশখালীতে পানি নামলেও থামছে না দুর্ভোগ, ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৯ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এক লক্ষ মানুষ পানিবন্দি ছিল। এতে ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য ও বেড়িবাঁধসহ প্রধান সাতটি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত প্রায় ২০০ কোটি টাকা। উপজেলা প্রশাসনের করা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকায় এসব তথ্য উঠে এসেছে। ....
