মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি মহাকালের গর্ভে এক বিশাল ঐশ্বর্য
সবুজ-শ্যামল বাংলার আনাচে-কানাচে কালের সাক্ষী হয়ে ছড়িয়ে আছে অজস্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যা দেখে অনুমান করা সম্ভব—ধন ও ধান্যে একসময় কতটা সমৃদ্ধ ছিল এই বাংলা। অতীতে নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাসাদোপম সেই স্থাপত্যশৈলীগুলোর মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়ার ‘বালিয়াটি জমিদার বাড়ি’ অন্যতম। এটি বাংলার জমিদারদের শৌর্য, সমৃদ্ধি এবং বিলাসিতার এক এক জীবন্ত মহাকাব্য। ....
