দেশের মেগা প্রকল্পের মালামাল নিয়ে ৩ বিদেশি জাহাজ মোংলায়
বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল পাইপ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ মালামাল নিয়ে তিনটি বিদেশি জাহাজ মোংলায় পৌঁছেছে। রোববার সকালে ও দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের ৩৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টিল পাইপ নিয়ে নোঙর করে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ। একই সময়ে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহীর ‘লিবার্টি হারভেস্ট’ নামে আরেকটি জাহাজ নোঙর করে। এই জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৭১৬ দশমিক ০২৬ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আনা হয়েছে। ....
